Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Saturday, April 23, 2011

অজানা ভাবনা, অজানা গন্তব্য

এখন গভীর রাত, চারিদিকে অন্ধকার,
কোথাও কোনো শব্দ নেই,
মাঝে মাঝে মৃদু শব্দ ভেসে আসছে,
হেটে হেটে রাস্তায় এলাম।
ভিন্ন একটা শহর মনে হচ্ছে,
এটাই কি সেই শহর?
যেখানে নিরবতার মৃত্যু হয়েছে?
ভাবতে থাকলাম,
ভাবতে ভাবতে ক্লান্ত আমি,
অনেক ভাবলাম।

ঘুরে ফিরে দেখলাম,
অনেক্ষণ ঘুরলাম,
কি খুজছি আমি?
কেনইবা খুজছি?
আর কাকেই বা প্রশ্ন করছি?
এখানে তো উত্তর দেওয়ার কেউ নেই।
আবারো ভাবতে থাকলাম,
বুঝতে চেষ্টা করলাম,
আমি কি জেগে আছি?
নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি?
আর যদি স্বপ্নই হয়,
তবে কেনইবা এই স্বপ্ন দেখছি?

রাস্তার মাঝে আমি দাঁড়িয়ে আছি,
আবার ভাবতে লাগলাম,
এটাই কি সেই রাস্তা নয়,
যার এপার থেকে ওপার যেতে
লেগেযেত অনেকটা সময়?
তখন আবার ভাবলাম,
আমি কি সেই শহরেই আছি?

এটা রাতের শহর,
চারিদিকে চুপচাপ নিরবতা।
আবার মনে প্রশ্ন জাগল,
শহর কে প্রশ্ন করতে ইচ্ছে হল:
এ তোমার কেমন রূপ?
তুমি তো এতো চুপ থাকো না?

আবার ভাবতে থাকলাম,
ধীর পায়ে হেটে হেটে ভাবলাম,
তারপর...

আজ আমার কি হয়েছে?
রাতের রাস্তার মতো
কেন আমি নিরব?
কোনো উত্তর খুঁজে পাইনি।
তারপরও হাটতে থাকলাম,
শূণ্য রাস্তার মাঝদিয়ে,
অজানা গন্তব্যের দিকে।

Saturday, May 16, 2009

না পাওয়ার বেদনা

না পাওয়ার বেদনা
হয়তো সেটা কষ্টের
হয়তো বা কঠিন যন্ত্রণার
সে যে না পাওয়াই বেদনা।

হয়তো লাগবে একা
শূণ্য হয়ে থাকবে বসে
দূর আকাশের পানে চেয়ে
ভীষণ যে লাগবে একা।

তবুও ভেবে নেবে মন
ভাল আছে সে যখন
স্বান্তনা শুধুই এমন
ভেবে ভেবে হয়তো ক্লান্ত এ মন।

Saturday, January 31, 2009

আমাকে লিখতেই হবে

ঘুম ঘুম দুচোখ
তবুও আজ লিখতে বসেছি।
কি লিখব?
ভেবে ভেবে ক্লান্ত আমি,
তবুও আজ লিখব।

অজানায় হারিয়ে গেছে
আমার লেখার প্রাণ
দগ্ধ হৃদয়ের শূণ্যতায়
গড়ে ওঠা স্তব্ধ শ্মশান
যেন বজ্র ধ্বনিতে বলতে চায়
‍‌‌‍"মুক্তি চাই, আমি বাঁচতে চাই।"
কে শুনবে?
কে শুনবে সেই আর্তনাদ?
আমি আর পারছি না।
শুকনো পাতার মত
মরমরিয়ে ভেঙ্গে যাওয়া হৃদয়,
কিছুতেই যেন জোড়া লাগছে না।

তবুও আজ আমি লিখবই।
কঙ্কাল সেই শূণ্য দেহে
প্রাণের ফুল যে আমাকে
ফোটাতে হবেই।
তাই আমি আজ লিখবই।

Tuesday, November 25, 2008

Poem - What is Love

I don't know what is Love?
I don't know how does it come?
I don't know how am I in Love?
Because,
I don't know what is Love?

Simply I feel something difference.
Simply I feel something vibrates
And something is coloring my Heart.
Really I feel it clearly apart.

I never feel like that before
I never think like that before
Someone always makes me think up
May be it is called the "Love".
May be or may be not I don't sure.
Because,
I never feel like that before.

Written by-
Sheik Johirul Hoque Jewel

Friday, October 31, 2008

ঝড়ো হাওয়া

অজানা হাওয়া বয়ে চলেছে,
ক্লান্তিহীন হাওয়া বইছে,
ছন্ন ছাড়া হাওয়া,
কালো মেঘের এক অশুভ
প্রেতাত্মা আজ ভর করেছে,
শুধুই অজানায় ভেসে যাওয়া।

মরুভূমির রুক্ষ প্রান্তরে
মরিচিকার অব্যর্থ রসিকতা,
শুষ্ক তীব্র উত্তাপ,
ক্ষণে ক্ষণে তীব্র ধুলি ঝড়,
মরুভূমির অজানা ব্যকুলতা,
বয়ে চলা অভিসাপ।

দিগন্তহীন সমূদ্রেও আজ
মরুভূমির তান্ডবলীলা,
যেন তারা আপন দুটি ভাই,
উত্তাল ঢেউয়ের তীব্র রাজ
ছেড়া পালে ঝড়ো হাওয়া,
দিগ্বিদিক অজানায় ভেসে যাই।

কি লিখছি আমি এসব?
জানি না, জানি না কিছুই।
এলোমেলো একগুচ্ছ কল্পনা,
দু:স্বপ্নে আঁকা ছিন্ন অবয়ব।
হয়তো এটাই জীবন,
জীবনের ভিন্ন এক সঙ্গা।

Monday, October 20, 2008

তোমাকেই বলছি

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
নদীর জলের শান্ত স্রোতে ভেসে,
হারিয়ে যাব অনেক দূরে শেষে,
নদীর ঢেউয়ে কাঁপবে নৌকা জোরে,
ভয়টি পেয়ে আসবে কাছে সরে।

তোমাকেই বলছে,
আমার সাথে যাবে?
অরণ্যের সেই গহিন সবুজ ঘরে,
গাইব দুজন পাখির সুরে সুরে,
শুকনো পাতায় হাঁটব কিছুক্ষণ,
মর মর ব্ধনি ভরিয়ে দেবে মন।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
সন্ধ্যে বেলার শান্ত সাগর তীরে,
ঢেউ গুলো সব ভাঙ্গবে ফিরে ফিরে,
শীতল হাওয়ায় বসব দুজন পাশে,
সূর্য তখন উঁকি দেবে আকাশে।

তোমাকেই বলছি,
আমার সাথে যাবে?
শহরের এই থেকে ওই প্রান্তে সারাদিন,
রিকশায় চড়ে ঘুরব ক্লান্তিহীন।

সত্যি বলছি,
আমার সাথে যাবে?
ভালবাসার রংয়ে রঙ্গিন হব,
রঙ্গিন স্বপ্নে ঘর বাঁধব,
আসুক সেথায় হাজার রকম ঝড়,
ভালবাসার শক্তিই তখন-
করবে না তোমায় পর।

Tuesday, October 14, 2008

এলমেলো মনের লেখা কবিতা

দুচোখে আজ ঘুম আসে না
আকাশ পানে চেয়ে রই
মনের ঘরে ঝড় উঠেছে
কিন্তু
চুপচাপ সে সবই সয়।

মনকে আমি অনেক বোঝায়,
রঙিন স্বপ্নে মনকে সাজায়,
নতুন সুরে দুনিয়াটাকে,
ভালবাসার রঙে রাঙায়।

Tuesday, July 22, 2008

ফিরে এসো হৃদয়ে

স্তব্ধ আমি নিশ্চুপ বসে একা
ভাবছি শুধু আজ তারি কথা?
মনে মনে তারি শুধু খুঁজি
হয়ত সে দিয়েছে মনে ব্যথা।

বোঝাতে চেয়েছিলাম অনেক কিছু
তবুও হয়ত পারি নি সব বোঝাতে
কোথায় যে সে হারিয়ে গেছে দূরে?
পারি নি, পারি নি তাকে আর ফেরাতে।

হয়ত সে আসবে না কোনো দিন
অবুঝ সে, বুঝল না আমাকে
ফিরে এসো এই হৃদয়ের মাঝে
জান না তুমি কত ভালবাসি তোমাকে।

Sunday, July 20, 2008

ভোরের স্বপ্ন

হঠাৎ ঘুম ভেঙে গেল,
দক্ষিণা বাতাস যেন দোল খাচ্ছে,
অজানা এক সুর যেন কাছে ডাকছে,
স্বপ্নিন জানালায় আজ কে এল?

মৃদু মৃদু নুপুরের ধ্বনি,
ঝংকার তোলে হৃদয় স্পন্দনে,
দু'চোখ আজ যেন তারি সন্ধানে,
শুধুই সেই ঝংকার শুনি।

সুরের ছন্দে গাঁ ভাসিয়ে,
সাদা মেঘের ভেলায় চড়ে,
রাঙাব আজি মন নতুন করে,
রঙধনুরই রঙে রাঙিয়ে।

হঠাৎ ঘুম ভেঙে গেল,
অস্থির মন ভাবে কি যেন,
কি ভেবেছিলাম? ভাবতেই মনে হল,
ওটা ভোরের স্বপ্ন ছিল।

Saturday, May 24, 2008

How Do I

How do I tell you I feel
without sounding foolish?

Not meaning to make you
feel uncomfortable but to
hope you understand.

You see I've never been
one to hold back my
feelings or my love.

I've alvays felt that if you
love someone it's important
they know.

There have been times, I
wished I had that chance to
say it one more time.

I know that in their heart
they knew but, I needed to
make sure.

I don't feel complete when
I'm not with you. Silly I know.

How do I explain it? It's like
a part of me is missing. A
very important part.

I really don't know what
you want of me, of us, if at all.

Do you want me as a friend
or more? Loving you this
much is so hard to be just a friend.

But, if that is all I can have,
I guess I would rather have
a little of you, than nothing.

I have had nothing in my
life for so long. Finding you
gave me so much warmth
and hope.

How do I tell you that I
understand that you have
so much pulling at you?

There are times I  feel I am
in the way or a bother but,
I can't let go.

I feel ther is hope. I cling
to every word you say for
some hint of you wanting
me and you let me know.

How do I help you to
understand the love I have
for you is a love that will
never betray or hurt you?


How do I even begin to
think of being without you?
It tears me apart.

But, I must face that reality.
I must face that the love I
have for you might not be
what you want.

How do I live if you should
tell me to go? How do I walk
away without you?


writen by- Sharon Darlene Barker

A Poem From My Friend

This poem is writen for Najmul's first mobile friend named Amrin (The first character of each word of  first line make Amrin.)

A moon
Rises in night,
While darkness comes
In my mind.
Twinkling and twinkling
She gives her light,
Whether it is
Day or night.
You live in the sky
When it's clean,
Your light comes
To fill my thirsty eye
But if it rains
Would you
Make these
Simply dream.

Writen by-
Najmul Hoque
(My Best Friend)


Monday, May 19, 2008

Amar Odekha Sorgo::My Unseen Heaven

Ami je maa ke niye kono kobita jani na,
Maa je amar kobirar urdhe,
Ami je maa ke niye kono gaan jani na,
Maa je amar surer govire,
Ami je maa ke niye kono kotha jani na,
Maa je amar kothar uthsaw,
Ami je maa ke niye kono sopno dekhi na,
Maa je amar sopner protiti prantore,
...........................................
...........................................
Ami je maa ke kokhono harate chai na,
Maa je amar jibon prodeep.


to be continued...

Dedicated to my beloved "Ma"..... "Amar Odekha Sorgo"

Monday, April 28, 2008

Poems From My Friend

(It's Bengali poem but writen in English)

Poem from my friend:

Ki debo, ki debo tomay vebe
Badhiye dilam shobdomala-nebe?
Aukkhore nei supto monoshkam
Bornomalar niirooob aunushdhan
Sajiye dilam nanan kolorobe
Tomay dilam shobdomala-nebe?

Ridoy jure doinno oonek kisur
Kat_te na chaoa eekla oonek dupur
Ha pitosher dirghosshash zhoor
Sonar kathi konna tepantor

Dukkho tomar vag pete chai, debe?
Tomay duti poddo debo, nebe?
Likhte bosi shobdo elokeshi
Sajiye tuli jake jemon khuushi

Bason potro maoyla jama kapor
aasbab boi songsar eek ghor
Jodi dorja khule chokh pete roi jabe?
Tomay kisu dukkho debo, nebe??


Reply from me:

আমি দুহাত পেতে নেব
তোমার হাতে গড়া শব্দমালা,
অক্ষরে আজ সাজিয়ে দেব
তোমার দেওয়া সেই বর্ণমালা।

হৃদয় আমার শূণ্যতায় আজ ভরা,
মনের বুকে লাগল বুঝি ক্ষরা?
দু:খ গুলো পাহাড় সমান ঊচু।
দু:খ নিতে চাও?
তবে তোমায় বিলিয়ে দেব কিছু।

পদ্ম দেবে?
আমি দুহাত পেতে নিব।
বিনিময়ে তোমায় যে কি দেব?

সংসার, সেটো আজব এক ঘর,
যখন তখন বহে অসীম ঝর,
সেথায় কত দু:খ জমাট বাধেঁ,
তবুও সেথায় সবাই সুখে কাঁদে।

তোমার বুঝি দু:খ ভরা মন?
রাখবে তোমার পাশেই সারাক্ষণ?
দু:খ দেবে? আমি দুহাত পেতে নেব।
দুজন মিলে দূরে হারিয়ে যাব।